Showing posts with label নেট. Show all posts
Showing posts with label নেট. Show all posts

Friday, September 26, 2008

নেট ভ্রমণ : গুগল, ফেসবুক, আমাদের প্রাইভেসি

এক.
গুগল, আগামী দিনের জ্যোতিষী?
আপনি যা খুঁজছেন, গুগল কি তার উত্তর দিতে পারছে? ধরা যাক, শতাব্দীর সেরা সিনেমা কোনটি তার চেয়ে বরং জানতে চাইছেন : কোন সিনেমাটি আপনার কাছে সেরা হবে। কী সেই সিনেমাটির নাম, গুগল কি বলতে পারবে? তা'লে কিসের ঘোড়ার ডিমের সার্চ ইঞ্জিন।

সৈকত বন্দ্যোপাধ্যায়েরটি লেখা থেকে জানতে পারলাম, গুগল নাকি এবার মানুষের যাবতীয় প্রবণতাকে রেকর্ড করে ফেলবে। আপনি-আমি কোন কোন শব্দ দিয়ে খুঁজছি, গুগল তা নজরদারি করছে। জমা রাখছে বেনামে। এসব বিপুল পরিমাণ বেনামী তথ্য বিশ্লেষণ করে মানুষের চাহিদার প্যাটার্ন বের করা হবে, হচ্ছে। আর সে প্যাটার্ন বুঝে বাজারে আনা হচ্ছে নিত্য নতুন পণ্য, বিনিয়োগের নতুন নতুন প্যাকেজ। জাইটগাইস্ট ২০০৭ নমুনা দেখা যেতে পারে।

এবার ভয়ঙ্কর দিকটা অনুমান করি। ভোগ-সংস্কৃতির খপ্পরে ভবিষ্যতের কোনো চেহারা ভেসে ওঠে মনে।

গুগল তাদের গবেষণালব্ধ মডেল/প‌্যাটার্ন বিক্রি করবে (নাকি করছে?) মার্কেট রিসার্চ প্রতিষ্ঠানের কাছে। সেখান থেকে যাবে বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের আরএনডি কাছে। তারা এমন সব পণ্য আমার কাছে আনবে, যা মনে হবে শুধু আমার জন্যই।

পকেট ফাঁকা থাকলেও সমস্যা নেই। আমি ব্যাংক ঋণ নিয়ে সে পণ্য কিনতে ছুটবো। অসংখ্য আমি প্রতিযোগিতা দিয়ে ছুটবে আমার সাথে কেনার জন্য। সব পরিচয় ভুলে আমরা সবাই ভোক্তা হবো। একমাত্র গুগলই যে আমাদের চাহিদা বোঝে, আমাদের মন বোঝে!

গুগল প্রত্যেকের ব্যক্তিগত ঈশ্বর হবেন।

দুই.
ফেসবুকেই জমে থাকে তারা
ফেসবুকে কত কী জমা করছেন। ছবি, ভিডিও, ব্যক্তিগত তথ্য, মন্তব্য। কিছুদিন পর চাইলেন, একটু ব্যাকআপ রাখা যাক তথ্যগুলোর। বন্ধুদের কনটাক্ট অ্যাড্রেস কিংবা ইনবক্সের মেসেজগুলো। কিন্তু না, খেয়াল করে দেখুন, অটোমেটিক এক্সপোর্ট বা ডাউনলোড করার কোনো অপশন রাখেনি ফেসবুক।

কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পেলাম যেগুলো দাবি করছে, ফেসবুকে আমার বন্ধুদের প্রোফাইল থেকে তথ্য জড়ো করে আমাকে ইমেইলে পাঠিয়ে দিবে। কিন্তু বেশিরভাগ সময়ই তারা পাঠায় না, পাঠানোর ভান করে; শেষে ব্যক্তিগত তথ্য নিয়ে ছাপিয়ে দেয় অন্য কোথাও

আর এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে ফেসবুক ব্যবহারবিধি লঙ্ঘনের দায়ে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। যেমনটি হয়েছিল রবার্ট স্কোবলের

সেখান থেকে জানতে পারি, ডেটাপোর্টেবিলিটি প্রকল্প নিয়ে। ইন্টারনেটে সাইটগুলোয় আপনি যেসব তথ্য জমা রাখছেন, তার নিয়ন্ত্রণ যেন আপনার হাতেই থাকে, সেটি প্রতিষ্ঠা করতেই এর শুরু। বিস্তারিত

সম্প্রতি গুগল, ফেসবুকও যোগ দিয়েছে এ গ্রুপে। দেখা যাক।
_________________________
- ইশতিয়াক জিকো / ২৬ আগস্ট ২০০৮ / ঢাকা

Friday, August 29, 2008

পোমো গাইড

১.
ব্লগে কিংবা আজিজে বসে বন্ধুদের আড্ডা ধরতে পারছেন না? উত্তরআধুনিকতা, বিনির্মাণবাদ, ফুকো-দেরিদা-লাকা-বার্থ ইত্যাদি বিজাতীয় শব্দমালা জানেন না বলে আপনি নিয়মিত মফিজ হচ্ছেন?

জেনে নিন গোপন রহস্য। কোনো কিছু না জেনেই কীভাবে কথা আর লেখায় উত্তর-আধুনিকতা প্রসঙ্গ টেনে আনবেন, তার তরিকা

২.
লিটলম্যাগের জন্য একগাদা রেফারেন্সসহ জ্ঞানগর্ভ নিবন্ধ লিখতে চান? এসে গেছে পোস্টমডার্নিজম জেনারেটর। বাটন টিপুন, লিটলম্যাগ বা জার্নাল উপযোগী লেখা উৎপাদন করুন।

৩.
এগিয়ে যাচ্ছে দুনিয়া। আপনার (বা আপনার পাশের বাড়ির) বাচ্চা কি তাল মেলাতে পারছে? বাচ্চাদের জন্য এসেছে উত্তর-আধুনিকতার সহজ পাঠ

৪.
প্রাসঙ্গিক বই ডাউনলোড : পোস্টমডার্নিজম ফর বিগিনার্স
জেমস পাওয়েল-এর। ১৬৩ পৃষ্ঠা। ১৯ মেগাবাইট।
পাসওয়ার্ড : bulldog

______________________
- ইশতিয়াক জিকো / আপডেট : ২৯ আগস্ট ২০০৮ / ঢাকা

Saturday, May 3, 2008

দৃশ্যকল্প : ফটোশপিত

সাইবার ক্যাফেতে পর্নো ছবি ঘাটতে গিয়ে সাবরিনার নগ্ন ছবি আবিষ্কার করে পিয়াল।

সাবরিনা পিয়ালের ছোট বোন। আদরের।

তবে তৈলাক্ত দেহ অন্য কারও। ফটোশপিত।

ফেসবুক অ্যালবামে রাখা ছিল বোনের সে মুখ।

সেখান থেকেই চুরি করেছে কেউ। পিয়ালের অনুমান।

শুধু তাই নয়, বোনের ফোন নম্বরটাও দেয়া জলছাপে।

বৃত্তাকার বড়ি খেয়ে ব্লাড প্রেসার ১১৮/৭২।

পরশুদিন সাবরিনার বিয়ে।

_____________________________
- ইশতিয়াক জিকো / ৩ মে ২০০৮, ঢাকা

Thursday, June 7, 2007

শুনছি : মৌসুমী ভৌমিক ও পারাপার

পারাপার-এর গান শুনছি। আমি বৃষ্টি ভালোবাসি। গাইছেন মৌসুমী ভৌমিক।

পারাপার মৌসুমীর গানের দল। যন্ত্রীরা লন্ডন আর কলকাতার। তাদের যন্ত্র বলতে গিটার, চেলো, ডাবল বেস, দোতারা আর ড্রামস। চেলো, ডাবল বেসের ব্যবহারটা ব্যতিক্রম লেগেছে। এগুলো তারযন্ত্র, ভায়োলিন গোত্রের, ইউরোপের শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহার হয়। একশো জন মিলে যে সিম্ফনি অর্কেস্ট্রা, সেখানেও থাকে। তবে আমার শোনা বাংলা লঘু গানে এসবের ব্যবহার মনে পড়ছে না।

মৌসুমীর গানে কথাটাই যেন কংকাল, সুর তার ওপর লেপ্টে থাকে। কখনও বৈতালিক হয়, কথা হয়ে যায় কবিতা। কথা বা কবিতা, কিছু একটা, খেলা করে মাথার ভেতর। গানে সচরাচর এক কথা দ্বিতীয়বার শোনা যায় না। (ব্যতিক্রমও মনে পড়ছে, 'বৃষ্টি পড়ে রে' গানটা।)

পাড়ার অডিও দোকানে একসময় মৌসুমী ভৌমিক মানেই 'আমি শুনেছি সেদিন তুমি'। আরও কত গান আছে তাঁর, তাতে সুর আছে, কথা আছে, না, সেসবের খোঁজ নেই, সবাই লেগে আছে একটা গানে, যত্তোসব আইকন গান‍! জনঅরণ্যে তাই সে গান শুনলে বিরক্তি লাগত। বিরক্ত হবার পেছনে আরেকটা অবদান ছিল গানের বাজারজাতকারীদের। আর টিভি চ্যানেলে একবার এই গানের উৎকট মিউজিক ভিডিও দেখার বিরল সুযোগ হয়েছিল আমার। হায়, চাকভুম মডেল দিয়ে গাছপালা-খালবিলনদীনালাসহযোগে বিরহকাতরতা প্রদর্শন। হরি-বল!

'আমি বৃষ্টি ভালোবাসি' ছাড়াও ওয়েবসাইটে আছে যশোর রোড। নতুন করে গাওয়া, প্রায় খালি গলায়। আরেকটা গান, একবার হরি বল রসনা। এ গানের সুরে ভাওয়াইয়া 'তোমরা গেইলে কী আসিবেন মোর মাহুত বন্ধুরে'-এর প্রভাব আছে।

পারাপার-এর সঙ্গীত মিশ্রণে কম বাদ্যের ব্যবহার ভালো লেগেছে। কিছু গান ডাউনলোড করা যাবে ইস্নিপস থেকে। কলকাতার জ্ঞানমঞ্চ থেকে লাইভ রেকর্ড।

তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ছবি আর তথ্য পাওয়া যাবে।

# Listen and download 5 soundtracks

(updated: 1 september 2008)

_________________________________
সামহোয়্যারইনব্লগে মৌসুমী জ্বরাক্রান্ত অন্য পোস্ট:
# মৌসুমী ভৌমিক ও মুগ্ধ আমি - শ্যাজা
# আমার কিছু কথা ছিল- অত:পর মৌসুমী ভৌমিক - সুমেরু
# আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো - সুমি

Tuesday, June 5, 2007

শুনছি : শাহীন দিল-রিয়াজের সাক্ষাৎকার

শুনছি শাহীন দিল-রিয়াজ বুলবুলের সাক্ষাৎকার। সম্প্রতি জার্মানির টাকায় নতুন সিনেমা বানিয়েছেন তিনি। নাম, লোহাখোর। চট্টগ্রামের সমুদ্র উপকূলে পুরোনো জাহাজ ভাঙার কর্মীদের জীবন নিয়ে তৈরি। প্রচলিত সংজ্ঞায় এটি প্রামাণ্যছবি। এর আগে বানিয়েছেন শিল্প শহর স্বপ্নলোক। আমার পছন্দের ছবি। তাঁর প্রথম ছবি জীবন জলে বেলে

শাহীন দিল-রিয়াজের কাজ ভালো লাগে আমার। এ সাক্ষাৎকার নিয়েছেন মাসকাওয়াথ আহসান। ডয়চে ভেলের ওয়েবসাইটে শুনতে পারবেন।

শুনছি : অস্কার লোপেজের গিটার

আপলোড করলাম ক্ল্যাসিকাল সোল
অস্কার লোপেজের গিটার।
শুনছি এখন, এই রাতে।

দু মিনিট ৫৫ সেকেন্ড। ওজন তিন মেগাবাইট।
ব্যক্তিগত সংগ্রহ থেকে দেয়া।
ব্যক্তিগত ব্যবহারের জন্য।

Monday, June 4, 2007

নেট ভ্রমণ : ভুলো না আমায়

ঘুরছিলাম।
ঘুরতে ঘুরতে
নেচার ডট কম ডট বিডি
সাইটের লগইন অংশ চোখে পড়লো।
Remember Me
-এর
বাংলা করেছে
ভুলো না আমায়
অনুবাদটা
ভালো লাগলো।
মজা লাগলো দেখে।

Saturday, May 19, 2007

অ্যানিমেশন : আই লাভ ডেথ

ফিনল্যান্ডের ব্যান্ড দল লজার। রক ধাঁচের গান গায়। পাশাপাশি মিউজিক ভিডিও বানায়। দ্বিমাত্রিক অ্যানিমেশন সেসব।

দেখতে পারেন: আই লাভ ডেথ

আইডিয়া ভালো লেগেছে। অ্যানিমেশন করেছেন Hannes Häyhä, লজার ব্যান্ডের সদস্য তিনি।

সম্প্রতি ফিউচার শর্টস-এর ডিভিডি বানাতে গিয়ে পেয়েছি এ ভিডিও। গত সপ্তাহে ঢাকার নরডিক ক্লাবে দেখানো হয়েছে এটি।

লজার ব্যান্ডের ওয়েবসাইটউইকিপিডিয়া ভুক্তি

Friday, August 22, 2003

Top 15 Web 2.0 Search Engines

Bored searching in Google?

Try out some new search engines. All are using Web 2.0 technology. They might become the next "Google". Who knows.

:-)

1. similicio.us - find similar sites to your given URL. It's a mashup of del.icio.us.

2. Ajaxwhois - find domain registration information faster. Start typing, when you stop, it sends out a query.

3. Whonu - offers over 300 search sources and a smart interface that contextualizes what you enter.

4. Kartoo - partitions results into several categories, some serious, some frivolous. The presentation, however, is quite different, displayed in little clusters using Flash and icons of a sheet of paper for each result.

5. Quintura - presents text or image search results in a minimalist but graphic form resembling a freeform tag cloud.

6. KwMap - "a keyword map for the whole Internet". Type in a keyword or phrase, and an unusual interface appears.

7. Ujiko - remind you some sort of a video game, presenting results in both a central circle as well as in rows surrounding the circle.

8. Tagnautica - minimalist interface: a black background and a "CLICK HERE" message. Fascinating photo search parardigm that's lots of fun and definitely visually inspiring.

9. Topix - search for topical Web pages and narrow the search to a certain time period. Clicking on a particular day produces results ordered reverse chronologically from that day backwards.

10. Wink - find and connect with people online. It uses Ajax.

11. Omgili - discussion-based engine. A list of links to members is provided who have answered questions relating to a given keywords.

11. Retrievr - Start with an image (via URL or uploaded) or a sketch from the user, which can be customized by line thickness and color. Images are then retrieved from flickr.

12. Tiltomo - Enter a single flickr tag or ask for random images. Once you have an array of images, you can find similar images either by theme or by color/ texture. Also try FlickrStorm.

13. Pixsy - search engine for pictures or videos selected from several sources including Buzznet, flickr, iStockphoto, Fotolia, YouTube, and others.

15. VDoogle - video search engine that draws its sources from 14 video sharing sites including YouTube, DailyMotion, iFilm.

Oh, one thing! I found these search engines using Google search. :)

__________________________
Page Last Update: 8 September 2008